এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে ৩০ হাজারের গাছ সাড়ে ৫ হাজারে নিলাম

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিরুদ্ধে গোপণে গাছ নিলামের অভিযোগ উঠেছে। স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে গোপণে প্রায় ৩০ হাজার টাকা মুল্যর গাছ মাত্র ৫ হাজার ৪০০ টাকায় নিলাম করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ সময় গাছ কাটা শ্রমিক সিদ্দিক ও সামশুল বলেন, এতো হীর পাকা গাছ তো ৩০ হাজার টাকায় যে কেউ কিনবে, অফিস কেনো এতো কম দামে বিক্রি করেছে সেটা তারা ভাল বলতে পারবে।

জানা গেছে, তানোর-তালন্দ রাস্তার বেলপুকুর মোড়ে রাস্তার ধারে বিএমডিএর রোপিত একটি বড় পরিপক্ক শিশু গাছ ঝড়ে উপড়ে পড়ে। অনেকে ১৫ থেকে ১৭ হাজার টাকায় গাছ কিনতে চাইলেও বিক্রি করা হয়নি। রাজশাহী জেলা সৈনিক লীগের সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম বলেন, গ্রামের মসজিদের উন্নয়নের জন্য ১৬ হাজার টাকায় গাছটি কিনতে চাইলে তাদের দেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা বাসারত ও সাফিন বলেন, তারা ১৫ হাজার টাকায় গাছটি কিনতে চেয়েছিলেন। তবে বিএমডিএর প্রকৌশলী বলেছিলেন প্রকাশ্যে নিলাম ব্যতিত গাছ বিক্রি করা যাবে না।

স্থানীয়রা জানান, তালন্দ হাটে ঢোলসহরত করার পর গাছ নিলাম করার কথা ছিল। কিন্ত্ত গত ৭ সেপ্টেম্বর বুধবার গোপণে কাঠ ব্যবসায়ী সুমাসপুর গ্রামের সাব্বিরের কাছে নিলামে মাত্র ৫ হাজার ৪০০ টাকায় প্রায় ৩০ হাজার টাকা মুল্যর গাছটি বিক্রি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কথিত নিলামে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই কাঠ ব্যবসায়ীর অনুগত। স্থানীয় কাউন্সিলর রোকনুজ্জামান জনি বলেন, ঢোলসহরত করে গাছটি বিক্রি করা হলে কমপক্ষে ৩০ হাজার টাকা দাম পাওয়া যেতো। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, নিলামে ৫ হাজার ৪০০ টাকা দেখানো হলেও এর বাইরে ১০ হাজার টাকা হাতবদল হয়েছে। এবিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র এসও আব্দুল আলিম বলেন, বিভিন্ন দপ্তরে চিঠি দেয়ার পর নিলাম দেয়া হয়েছে, তাই এবিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। এবিষয়ে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, তিনি নিজে গাছ পরিদর্শন করে দেখেছেন গাছের দাম আড়াই-তিন হাজার টাকা হতে পারে। অনেকে এখানো গাছটি ১৫-১৬ হাজার টাকায় কিনতে চাই এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যারা নিলামে উপস্থিত ছিল তারা ভাল বলতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে ৩০ হাজারের গাছ সাড়ে ৫ হাজারে নিলাম

প্রকাশিত হয়েছে: ০২:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২