এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানোর অভিযোগ

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ২০১৬ এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের মামলায় বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, হেফাজতের মামলায় প্রকৃত দোষীদের আড়াল করে সুকৌশলে নিরীহ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। উদ্যেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত তল্লাশির নামে হয়রানি করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ফলে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক পরিবেশ মারাত্মকভাবে কুলষিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জেলা বিএনপি নেতা জহিরুল হক, সিরাজুল ইসলাম ও মোমিনুল হক প্রমুখ পস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হেফাজতের মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানোর অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১১:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২