এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি করায় যুবদল নেতা গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তহিদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের নব্দীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তহিদুল ইসলাম নাম পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বাসিন্দা অজিত উল্লাহর ছেলে তহিদুল ইসলাম সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে একটি আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মঙ্গলবার সকালে নগরীর মাহিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ যুবদল নেতা তহিদুল ইসলামকে গ্রেফতার করে। তহিদুল ইসলাম কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূর আলমের ভাতিজা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি করায় যুবদল নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২