আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের তালন্দ মদন মোহন মন্দির জিউ কমিটির উদ্যোগে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৫ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও তরুণ নেতৃত্ব আলহাজ্ব আবুল বাসার সুজন লীলা কীর্ত্তন পরিদর্শন ও সনাতন ধর্মালম্বী ভক্তদের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন তালন্দ কলজ অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, কাউন্সিলর তাছির উদ্দিন, রোকনুজ্জামান জনি ও রামিল হাসান সুইট প্রমুখ।













