এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পাওয়ার গ্রীড উপকেন্দ্র বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ব্ল্যাক আউট

মোঃ জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি -ঃ জাতীয় পাওয়ার গ্রিডের সমস্যার কারণে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর ) ২০২২ইং তারিখে সকাল প্রায় ৯ টার বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ব্ল্যাক আউট দেখা দেয়। ৩৩ কেভি বিমানবন্দর কাটাখালী লাইনের পাওয়ার গ্রিড থেকে ফ্রিকোয়েন্সি প্রায় ৪৭-এ নেমে যাওয়ায়। পাওয়ার গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে এসব অঞ্চলের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে। প্রায় ৩ ঘণ্টা পরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দুপুর প্রায় ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারাদেশে ব্লাক আউটের ঘটনা ঘটে। তখনও ওই কেন্দ্রটি ট্রিপ করার কারণে ব্লাক আউটের ঘটনা ঘটে। বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিঘ্নিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন। পরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও কিছু কিছু এলাকায় এখনও পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জাতীয় পাওয়ার গ্রীড উপকেন্দ্র বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ব্ল্যাক আউট

প্রকাশিত হয়েছে: ০৬:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২