শেখ রেজওয়ান আহমেদ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি -ঃ সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কালিগঞ্জ থানার গুরুত্বপুর্ন রেজিষ্ট্রার ও দপ্তরী কাজ পরিদর্শন করেছেন। তিনি সোমবার (৫ সেপ্টেম্বর) সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান থানায় উপস্থিত হলে তাকে কালিগঞ্জ থানার পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান ও (ওসি তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানা পুলিশ গার্ডঅফ অনার প্রদান করেন। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কালিগঞ্জ থানা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, পরে কালিগঞ্জ থানার কনফারেন্স রুমে সকল অফিসার পুলিশের সাথে মত বিনিময় কালে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন আইন শৃঙ্খলা সমন্নত রাখা, মাদক চোরাচালান, বাল্য বিবাহ সন্ত্রাস মুলক কর্মকান্ড রোধ সহ বিভিন্ন অপরাধ মুলক কাজে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার সাথে জনগনের সেবক হিসাবে অর্পিত দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ কেরন। তিনি কালিগঞ্জ থানার অবকাঠামো উন্নয়ন ও থানা বাউন্ডারীর মধ্যে সবজি বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।













