এখন ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে অণশনে বসা তরুণী হাসপাতালে

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে অণশনে বসা জলেজ ছাত্রী গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, প্রেমের টানে বরিশাল থেকে আসা ঢাকা ইডেন কলেজের ওই ছাত্রী ৪ দিন ধরে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত বুধবার তানোর থানা পুলিশ ওই ছাত্রীকে তার প্রেমিকের বাড়ি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া গ্রাম থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির চাঁন্দুড়িয়া গ্রামের রেজাউল ইসলামের পুত্র জুয়েল রানা ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় ঢাকা ইডেন কলেজের ওই ছাত্রীর সঙ্গ প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করেছে। এছাড়াও ওই ছাত্রী স্ত্রী পরিচয় দিয়ে নিয়মিত জুয়েলের বাসায় যাতায়াত করতেন।

এদিকে জুয়েল রানা ওই ছাত্রীকে না জানিয়ে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় জনৈক স্কুল শিক্ষকের মেয়েকে বিয়ে করেছে। বিয়ের পর ঢাকায় গিয়ে তার বিয়ের কথা গোপন করে ওই ছাত্রীর সঙ্গে ফের দৈহিক সম্পর্ক স্থাপন করে সম্পর্ক ধরে রেখেছে।

সম্প্রতি ওই ছাত্রী জুয়েলের গোপণে বিয়ে করার কথা জানতে পারেন। কিন্ত্ত জুয়েল অস্বীকার করে। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে ওই ছাত্রী গত রোববার চাঁন্দুড়িয়া জুয়েলের বাড়িতে উঠে। কিন্তু জুয়েলের পরিবার তাঁর ওপর পাশবিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। পরে একই গ্রামে জুয়েলের নানার বাড়িতে আশ্রয় নেন। সেখানে একদিন থাকার পর সেখান থেকেও তাকে বের করে দেয়া হয়। পরে গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়, তবে জুয়েলের পরিবার সেখানেও হানা দিয়ে বের করে দেন। এ সময় ছাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে তানোর থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এখানো সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে জানতে চাইলে প্রেমিক জুয়েলের পিতা চাঁন্দুড়িয়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, তাকে কোন নির্যাতন করা হয়নি,তবে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ওই ছাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেছিলো তাকে সেখান থেকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি বলেন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিয়ের দাবিতে অণশনে বসা তরুণী হাসপাতালে

প্রকাশিত হয়েছে: ০২:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২