মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি -ঃ “সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের আয়োজনে আশেকপুর ইউনিয়নের শাবরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন,বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, ছাএ-ছাএী সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং থানার অন্যান্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।













