এখন ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-ঃব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বক্তব্য রাখেন কুমিল্লা সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তর মারুফুল আবেদীন, ৬০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশেক হাসান উল্লাহ প্রমুখ। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে ক্যাম্পের দরবার হলে বিজিবি সদস্যদের এক বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটি পালনে ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২