মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রতিনিধি -ঃ পটুয়াখালীর দুমকিতে আমার বাংলাদেশ (এবি)পার্টির সাংগঠনিক যাত্রা শুরু, ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন এবিপার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অব.) আব্দুল ওহাব।
আবদুর রহমান মিনা’র সভাপতিত্বে আজ দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন আলহাজ্ব মন্জিল এ দলীয় কার্যালয় সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। প্রধান অতিথির বক্তবে তিনি বলেন দেশের দুটি বৃহত্তম দল আওয়ামীলীগ – বিএনপি নিজ দলেই গণতন্ত্র নাই, দল দুটির নেতৃত্ব পরিবার তন্ত্রের মধ্যে আটকে গেছে এ থেকে তাদের পক্ষে বের হওয়া সম্ভব নয়। দুই দলই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করলেও স্বাধীনতার ৫০ বছরেও সংবিধানের মুক্তিযুদ্ধের ঘোষনাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদাসিন। এবিপার্টি সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে একটি কল্যাণরাস্ট্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবে। তাই আমাদের এ আহবান আপনাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সহ প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। বক্তব্যের শেষ পর্যায় আবদুর রহমান মিনা কে আহবায়ক ও মুশফিকুর রহমান মনিরকে সদস্য সচিব সঃ ১৫সদস্যের উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করেন।
মুশফিকুর রহমান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল বিভাগীয় সহকারী সমন্বয়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, আবু হানিফ জয়, নুরুজ্জামান, বায়েজিদ প্রমুখ।
















