নূর আলম, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ গতকাল ৩১/০৮/২২ইং তারিখে
পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবদুল লতিফ মিয়া পঞ্চগড় সদর থানার তত্ত্বাবাধনে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষ জানতে পারেন যে হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন অনেক দিন যাবত তার গরুর আড়তে গরুর ব্যবসার পাশাপাশি সে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। অত:পর পঞ্চগড় সদর থানার একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের গরুর আড়তে এক সাড়াশি অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে পুলিশ আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেএবং দেলোয়ার হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত শার্টের বুক পকেট থেকে ১০০(এক শত) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং পঞ্চগড় সদর থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উক্ত আসামিকে অদ্য ০১/০৯/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে বিজ্ঞ আদালত অভিযুক্ত আসামি দেলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরন করেন।













