মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রতিনিধি -ঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কৃতি সন্তান নেছার উদ্দিন। রোববার (৩১জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
মেধাবী,ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
নেছার উদ্দিন দুমকি উপজেলার জনতা কলেজ শাখা ছাত্রলীগের পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা হিসাবে খ্যাতি অর্জন করেছিলো।













