এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও মেহরুবা ইসলাম

টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ সারাদেশের মতো বান্দরবানের আলীকদম উপজেলায় ও খাদ্য অধিদপ্তর পরিচালিত খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলাম।
আজ ১লা সেপ্টেম্বর সারাদেশে একযোগে চালু হওয়া কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় ও ওএমএস-র চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়। আজ আলীকদম সদরের পানবাজার মংক্যচিং ডিলার এর দোকানে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলাম। এসময় সাথে আরো উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীন এমএ, আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দীন বিএসসি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিরিন, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ, ইউপি সদস্য সন্তোষ দাশ সহ আলীকদম উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় ইউএনও মেহরুবা ইসলাম বলেন, সারাদেশে স্বল্প আয়ের মানুষের জন্য সরকার খাদ্য অধিদপ্তর এর মাধ্যমে ওএমএস এর খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, প্রতি কেজি ৩০ টাকা করে মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন। মাথাপিছু ৫ কেজি হারে দৈনিক ৪০০ জনকে এ চাল বিতরণ করা হবে। তিনি সবাইকে সুশৃঙ্খলভাবে চাল নেওয়ার জন্য অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও মেহরুবা ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২