এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে এ্যাম্পলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘিতে ৪৫ পিস এ্যাম্পলসহ সুমন মন্ডল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সুমন মন্ডল উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার সালাউদ্দিন মন্ডলের ছেলে।

আদমদীঘি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে সুমন মন্ডল উপজেলার মুরইল বাজার থেকে শাওইলগামী রাস্তার উপর একটি মুদির দোকানের সামনে এ্যাম্পল বিক্রির উদ্দেশ্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সুমন মন্ডল নামের মাদক বিক্রেতাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে এ্যাম্পলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২