এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি -ঃ কুমিল্লার নাঙ্গলকোটে পেছনের দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার রায়কোট উত্তর ইউপির অলিপুর বাজারে। নিহত বৃদ্ধ আব্দুস সোবহান মেস্ত্রী (৭৫) অলিপুর মধ্যম পাড়া গ্রামের মৃত মুজাফর আলীর ছেলে।

ঘটনার পর লরি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বাঙ্গড্ডা বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করে নাঙ্গলকোট থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বেগম বাদী হয়ে লরির চালক হেসাখাল ইউপির পদুয়ার পাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাফায়েতকে (৩০) আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

এলাকাবাসী জানান, নাঙ্গলকোট-মাহিনী সড়কের অলিপুর বাজারে সোমবার সকাল সাড়ে ৭ টার সময় সোবহান মেস্ত্রী বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ীতে যাচ্ছেন। এসময় সোবহান সহিদ মার্কেটের সামনে এলে নাঙ্গলকোট থেকে বাঙ্গড্ডাগামী লরিটি পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইকবাল হোসেন ও নিহতের ভাতিজা মুকবুল হোসেন জানান, অলিপুর বাজারে একটি লরি সোবহান মেস্ত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়ীর মালিক বাঙ্গড্ডা ইউপির পরিকোট গ্রামের সেরু মিয়ার ছেলে রুহুল আমিনের কাছে গিয়ে চালককে আটক করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। লরির চালককে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এবং লরিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাঙ্গলকোটে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২