এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে সামাজিক নিরাপত্তা কর্মসুচির সুফল পাচ্ছে তৃণমুল

আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ ও (সাবেক) শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর ঐকান্তিক প্রচেস্টা ও নজরদারির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। যার সুফল পেতে শুরু করেছে তৃণমুলের মানুষ। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে এই অঞ্চলের সাধারণ মানুষের
কোনো ধারণা ছিল না। কাজের বিনিময়ে খাদ্য ও টাকা কর্মসুচি (কাবিখা-কাবিটা) ও টেষ্ট রিলিফ (,টিআর) প্রকল্পের বরাদ্দ ঢাকায় বসে বন্টন ও অর্থ উত্তোলন করা হতো। ফলে বরাদ্দের পুরোটায় লুটপাট হয়েছে। কিন্ত্ত আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিটি প্রকল্প দৃশ্যমান ও প্রকল্প এলাকায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরে সাইনবোর্ড সাঁটানোর বাধ্যবাধকতায় প্রকল্পের বিস্তারিত জানতে পারছেন প্রকল্প সংশ্লিষ্ট এলাকার মানুষ।
জানা গেছে, তানোরে স্থানীয় সাংসদের নজরদারির ফলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন কর্মসূচি, এলজিএসপি, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, টিআর-কাবিখা, কাবিটা, ভিজিডি, ভিজিএফ ও ফেয়ারপ্রাইসসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং অনিয়ম-দূর্নীতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ বরাদ্দ ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির পাশপাশি এসব কাজে গতিশীলতা টেকসই ও দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও হতদরিদ্রদের মাঝে ঢেউটিন, শীতবস্ত্র, শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অন্যদিকে সৌরবিদ্যুৎ (সড়কবাতি), ব্রিজ-কালভ্রাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির-গীর্জা, কবরস্থান-শশ্বানসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের দেখভাল ও প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির পাশপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচচ্ছতা ও গতিশিলতা এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় চারগুন বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে সামাজিক নিরাপত্তা কর্মসুচির সুফল পাচ্ছে তৃণমুল

প্রকাশিত হয়েছে: ০৫:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২