এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ট্রেন অবরোধ, নৌ-সেনাকে মারধর ও যৌন হয়রানির ঘটনায় গঠিত তদন্ত কমিটি সরেজমিনে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি -ঃ লাকসামে রেলওয়ের ভারপ্রাপ্ত জেআরআই টিটিই আমিনুল ইসলাম ও আরএসবিএএসআই নুরুল আমিনের বিরুদ্ধে আনিত অভিযোগের সরেজমিন তদন্ত করা হয়েছে। গতকাল রোববার (২৮ আগস্ট) লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে এ তদন্ত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন অবরোধ, কুমিল্লায় রেল ভ্রমনকালে আমান উল্লাহ নামে এক নৌ-সেনাকে মারধর ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে লাকসামের ভারপ্রাপ্ত জেআরআই টিকিট আমিনুল ইসলামের বিরুদ্ধে দু’টি অভিযোগ ও এক নারীকে যৌন হয়রানির অভিযোগে রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখার এএসআই নুরুল আমিনের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তে গঠিত কমিটি সরেজমিনে তদন্ত করে।
লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক শহীদের রহমান ও লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাষ্টার শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন অবরোধের ঘটনায় রেলওয়ের লাকসামের ভারপ্রাপ্ত জুনিয়র রেলওয়ে ইন্সপেক্টর (জেআরআই) টিটিই মোঃ আমিনুল ইসলামসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় রেলওয়ে চট্টগ্রামের সিনিয়র সহকারী বিদ্যুৎ কর্মকর্তা আমির হোসেনকে প্রধান করে সহকারী পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান ও কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মোরসালিন রহমানকে সদস্য করে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেন।
অপরদিকে, রেল ভ্রমনকালে আমান উল্লাহ নামে এক নৌ-সেনাকে মারধর এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে লাকসামের ভারপ্রাপ্ত জুনিয়র রেলওয়ে ইন্সপেক্টর (জেআরআই) টিটিই মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সদস্য রেলওয়ে পুলিশের (চট্টগ্রাম সার্কেল) সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ, ডেপুটি প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (বিপিএম) আবুল কাশেম, রেলওয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ ও লাকসাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান (সিআই) ইয়াছিন উল্লাহ সরেজমিনে তদন্ত করেন।
একইদিন এক নারীকে হয়রানির অভিযোগে রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখার এএসআই নুরুল আমিনের বিরুদ্ধে তদন্ত করেন, রেলওয়ে পুলিশের (চট্টগ্রাম সার্কেল) সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ।
তদন্ত কমিটির সদস্যরা জানান ওই তিনটি ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লাকসামে ট্রেন অবরোধ, নৌ-সেনাকে মারধর ও যৌন হয়রানির ঘটনায় গঠিত তদন্ত কমিটি সরেজমিনে

প্রকাশিত হয়েছে: ০৫:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২