শাহাদাত হোসেন কালিগঞ্জ (সাতক্ষীরা) -ঃ কালিগঞ্জের গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে। পৃথক দুটি প্যানেলে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ২শ ৩ জন ভোটারের মধ্যে ১ শ ৮০ জন ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা ব্যানবেইস ইউআইটি আরসিই এর সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন জামির হোসেন। এ ভোটে অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন বল প্রতিকে মোঃ মোজাফফর হোসেন ৯৫ ভোট, আনারস প্রতিকে রবিউল ইসলাম ৮৭ ভোট ও মাছ প্রতিকে আবুল বাসার ৮১ ভোট। এছাড়া দাতা সদস্য আব্দুল্যাহ তরফদার, সংরক্ষিত মহিলা আসমাউল হুসনা, শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জি এম সালাউদ্দীন (দাখিল), ৩ ভোট পেয়ে ইবতেদায়ী শিক্ষক শ্রেনী আব্দুল আজিজ ঢালী ও আকরাম হোসেন। বৃষ্টি আর প্রখর রৌদ্র উপেক্ষা করে ভোটার সাধারণ তাদের ভোটাধীকার প্রয়োগ করে তৃপ্তি পান।













