এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সাত

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪৩ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স। শনিবার মধ্যরাতে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের পাশে এ অভিযান চালানো হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ অভিযানে নেতৃত্ব দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মন্দবাগের মো. আবুল কালাম (৫০), বায়েকের আব্দুল হালিম ভ‚ঁইয়া (৩৫), রঘুরামপুরের মো. হানিফ মিয়া (৪২), মো. লিটন মিয়া (৩৫), মো. হারিছ মিয়া (৩৪), সালদানদীর বাছির মিয়া (২৫), কামালপুরের রাজু মিয়া (২৩)। এ সময় আরো চারজন পালিয়ে যায়। গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার আদালতে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কসবায় ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সাত

প্রকাশিত হয়েছে: ০২:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২