এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার ওপর অভিমানে প্রাণ দিলেন প্রেমিক

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্ৰামের রাকিব হোসেন (২৩) নামের এক যুবক প্রেমিকার ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

রাকিব উপজেলার তালশন গ্রামের আব্দুর রহমান প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, গত এক বছর ধরে ঢাকার একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন রাকিব হোসেন। শনিবার ভোরে ঢাকা থেকে বাড়িতে ফিরে উঠানের সামনে একটি ভ্যানে বসে মোবাইলে কথা বলছিলেন তিনি। এরপর হঠাৎ ফোন কেটে ঘরের মধ্যে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাকিব। পরিবারের লোকজন জানতে পেরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকার ওপর অভিমান করে বাড়িতে ফিরে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রেমিকার ওপর অভিমানে প্রাণ দিলেন প্রেমিক

প্রকাশিত হয়েছে: ১২:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২