এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে সরকারি গাছ কেটে আত্মসাৎ

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে প্রকাশ্যে দিবালোকে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে সরকারি জায়গার তাজা নিম গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে। গত শুক্রবার তানোর-মুন্ডুমালা রাস্তার পাঠাকাটা প্রাণপুর মোড়ে এই গাছ কাটার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,পাঠাকাটা প্রাণপুর গ্রামের ইয়াসিন আলীর পুত্র বখাটে রবিউল ইসলাম সাধারণের বাঁধা-নিষেধ উপেক্ষা ও পেশী শক্তি প্রদর্শন করে সরকারি গাছ কেটেছেন। এছাড়াও রাস্তার পাশে জেলা পরিষদের জায়গা (জলাশয়) ভরাট করে গড়ে তুলেছেন অবৈধ ধানের আড়ৎ।
এদিকে শনিবার সরেজমিন দেখা যায়, তানোর-মুন্ডুমালা রাস্তার পাঠাকাঠাপ্রাণপুর মোড়ে প্রায় অর্ধশতবর্ষী পরিপক্ক বড় নিম গাছ কেটে গোড়ার গর্ত মাটি দিয়ে ভরাট করা হয়েছে।

সেখানে উপস্থিত ইয়াসিন আলীর কাছে সরকারি জায়গার গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কর্কশভাবে বলেন, সরকারি জায়গার গাছ হলে সরকার বুঝবে আমি বুঝবো আপনাদের (সাংবাদিক) কি, তাছাড়া তার পুত্র রবিউল যুবলীগ নেতা। এ সময় তার পুত্র রবিউল ইসলাম লোহার সাবল হাতে তেড়ে এসে জানতে চাই আপনারা কে আমি গাছ কেটেছি সরকারি গাছ হলে সরকারকে ক্ষতিপুরণ দিবো, তা ছাড়া আমি নিজেও সরকারি দলের লোক। তিনি বলেন, যতো খুশি লেখালেখি করেন সমস্যা নাই তবে এখানি এখান থেকে চলে যান, নইলে সমস্যা আছে। এবিষয়ে মুন্ডুমালা ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রবিউল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, রোববার উদ্ধর্তন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নোয়া হবে। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেননি, যদি সরকারি খাস জায়গার গাছ হয়ে থাকে তাহলে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে সরকারি গাছ কেটে আত্মসাৎ

প্রকাশিত হয়েছে: ০৫:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২