এখন ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা, ফেন্সিডিল ও নেশার ইনজেকশন উদ্ধার সান্তাহারে ১১ মাদক মামলার আসামি রহিমা বেগম ওরফে শুটকি গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃবগুড়ার আদমদীঘি উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ি ও ১১ মামলার আসামি রহিমা বেগম ওরফে শুটকি (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে সান্তাহার পৌরসভার চা-বাগান এলাকার নিজ বাসা থেকে পুলিশের একটি দল রহিমা বেগম ওরফে শুটকিকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার বাসা তল্লাশি করে ৩ কেজি ১শত গ্রাম গাঁজা, ১১৪টি নেশার ইনজেকশন ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। রহিমা বেগম ওরফে শুটকি চা-বাগান মহল্লার নজরুল ইসলাম ওরফে নজুর স্ত্রী।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, রহিমা বেগম ওরফে শুটকি ওই এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ি। সে দীর্ঘ দিন থেকে মাদক ব্যসার সাথে জড়িত। তাঁকে একাধিকবার পুলিশ ও সরকারের বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। রহিমার বিরুদ্ধে আদমদীঘি থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় জামিন নিয়ে সে পুনরায় মাদক ব্যবসা করে আসছিল। রহিমা বেগমের কারণে এলাকায় মাদকের বিস্তার ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে।

এর প্রেক্ষিতে আদমদীঘি থানা ও সান্তাহার শহর পুলিশের একটি দল বুধবার সকালে সান্তাহার শহরের চা-বাগান মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তাঁর নিকট থেকে ৩ কেজি ১শত গ্রাম গাঁজা, ১১৪টি নেশার ইনজেকশন ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার পর দুপুরে রহিমা বেগম শুটকিকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গাঁজা, ফেন্সিডিল ও নেশার ইনজেকশন উদ্ধার সান্তাহারে ১১ মাদক মামলার আসামি রহিমা বেগম ওরফে শুটকি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২