শাহাদাত হোসেন, সাতক্ষীরা (কালিগঞ্জ) -ঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন কালিগঞ্জ উপজেলার ৪ টি রুটের ভাড়ায়চালিত ২ হাজারও বেশি মোটরসাইকেলের চালক। তারা অবিলম্বে জালানি তেলের দাম কমানোর জোর দাবি জানিয়েছেন।
উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর বাঁশতলা মোটরসাইকেল শ্রমিকের সভাপতি নূর হোসেন ও বাঁশতলা নদীরধার মোটরসাইকেল শ্রমিকের সভাপতি রাজগুল আক্ষেপ করে বলেন, জালানি তেলের দাম এখন আকাশছোঁয়া।
ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আর জীবিকা নির্বাহ করা সম্ভব হবে না। তেলের দাম বেড়ে যাওয়ায় এখন যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাইলে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বাড়তি ভাড়া দিতে চাচ্ছেন না।অনেকেই কম ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে চলাচল করছেন।
বাঁশতলা মোটরসাইকেল চালক, আতিয়ার রহমান নাজমুল ইসলাম, বাপ্পি সরদার, রেজাউল গাজী, মুকুল সরদার,হযরত গাজী, ফজলু লস্কর, আক্তার সরদার, সাইদুল গাজী নুর ইসলাম, সাইফুল, জাহিদ হোসেন আবু ঈসা, সহ আরো অনেকে বলেন, জ্বালানি তেলের সাথে সবকিছুরই সম্পর্ক জড়িত।
তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। ফলে তাদের মতো গরীব অসহায় খেটে খাওয়া মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় না খেয়ে মরতে হবে।
স্থানীয় টেকার চালক বাবু বলেন, জ্বালানি তেলসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তার মতো নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ বর্তমানে তাদের আয় অনেক কমে গেছে।
সারাদিন যে আয় হয় ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই পেশার মানুষজন। তারা সরকারের কাছে অবিলম্বে জালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন।













