এখন ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে ৪কেজি গাঁজাসহ আটক ২

মাহবুব আলম রানা -ঃ রাণীনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার পশ্চিম বালূভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু (৩৬) এবং একই এলাকার পূর্ব বালুভরা গ্রামের ময়েজ শাহার ছেলে রিন্টু শাহা ওরফে জামিল (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দুইজন মাদক ব্যবসায়ী নওগাঁ সদরের কাঠালতলী মোড় থেকে পায়ে হেটে মাদক নিয়ে রাণীনগরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স পাঠানো হয়। পরে ওই দুইজন মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম বালূভরা ডালপট্টি পাড়া এলাকায় পৌছলে পুলিশ তাদেরকে তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে ৪কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত হয়েছে: ০১:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২