এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বিরা  অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে পৌরশহরের রাধানগর রাধামাধব কেন্দ্রীয় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায়  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খীলফা কাজল, থানার পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম,  হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক   দীপক কুমার ঘোষ, রাধানগর রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী,  যুগ্ন-সম্পাদক ডা. ভজন দেব প্রমুখ।

রাধানগর রাধামাধব কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবতী ভোরের কাগজকে বলেন, দিনটি পালনে পূজা, অঞ্জলি প্রদান, জীব ও জগতের মঙ্গল কামনায় প্রার্থনাসহ হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২