এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে ডাকাত দলের অন্যতম সদস্য জিয়েস গ্রেফতার

মিজানুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি, বগুড়া -ঃ বগুড়ার শাজাহানপুরের নয়মাইল জামালপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী,চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলার আসামি মো; জিয়াউর রহমান জিয়েস(৩০) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। সে নয়মাইল জামালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

আসামী জিয়েস দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তার নামে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আসামী জিয়েস মোটরসাইকেল যোগে ছিনতাই, ডাকাতি ও চুরি করতে পারদর্শী। আসামী জিয়েস একজন ভয়ংকর ডাকাত।ইতিপূর্বে সে জামালপুর থেকে অটোরিক্সা ছিনতাই, মোটরসাইকেল চুরি, তেলের পাম্প থেকে ট্রাক চুরি, নয়মাইল ও আড়িয়া বাজার এলাকায় সিএনজি এবং মটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন জেলায় জিয়েসের সহযোগী রয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতি করার পর সে বিভিন্ন জেলায় পালিয়ে থাকে।
গ্রেপ্তারকারী অফিসার জানান জিয়েস কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শাজাহানপুরে ডাকাত দলের অন্যতম সদস্য জিয়েস গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২