এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে দাওয়াত না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাংচুর করলেন যুবদলের সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার -ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে যুবদল নেতাকে দাওয়াত না দেওয়ার ক্ষোভে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সভায় পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অতর্কিতভাবে এসে নেতাকর্মীদেরকে অশালীন ভাষায় গালমন্দ করে আসবাবপত্র ভাংচুর করে এবং দেওয়ালে লাগানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার ছিড়ে পদদলিত করে।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব ও অনুষ্ঠানের সভাপতি হারুন অর রশীদ মজুমদার বলেন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা যুবদল সাধারণ সম্পাদক নাজমুল হক কোন কারণ ছাড়াই অফিসে এসে গালমন্দ করে এবং আসবাবপত্র ভাংচুর করে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন এবং রোগমুক্তি কামনায় মিলাদ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে কোন কারণ ছাড়াই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অফিসে প্রবেশ করে ভাংচুর করে। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার ব্যানার ছিড়ে পদদলিত করে। তিনি যুবদল নেতা নাজমুল হকের এ সকল কর্মকান্ডের বিষয়ে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শাস্তি দাবি করেন’।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের ভাংচুর করিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চৌদ্দগ্রামে দাওয়াত না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাংচুর করলেন যুবদলের সাধারণ সম্পাদক

প্রকাশিত হয়েছে: ১২:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২