মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি – মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় পার্টি’র জায়ফরনগর ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় কলেজ রোডস্থ জাতীয় পার্টি’র কার্যালয়ে জাতীয় পার্টি জায়ফরনগর ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুঠিত হয়। সভায় মোঃ নাজেল আহমদের পরিচালনায় ও মোঃ আসলম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক আল আমিন আহমদ, মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব বদরুল ইসলাম, জুড়ী উপজেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য ডাঃ আল আমিন তালুকদার, কামরুল হাসান পারভেজ, মোঃ ফরিদ মিয়া মহাজন, মোঃ মুক্তাদির আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ উসমান আলী, মোঃ নজরুল ইসলাম নজু, মোঃ ইউনুস মিয়া, মোঃ সফর উদ্দিন, মনু মিয়া, আব্দুস সালাম, ফরিদ আহমদ, জামাল উদ্দিন, অহাব আলী, রিপন আহমদ, মোঃ নজরুল ইসলাম, বদরুল ইসলাম, ছনু মিয়া, আখল মিয়া, আব্দুস সালাম, সুহেল মিয়া, জালাল উদ্দিন, আব্দুর রহিম, জাকির হোসেন, রুহুল আমিন প্রমুখ। উক্ত জায়ফরনগর ইউনিয়ন জাতীয় পার্টি’র বর্ধিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে মোঃ আসলম মিয়া কে আহ্বায়ক ও মোঃ নাজেল আহমদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জায়ফরনগর ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
















