পাবনা প্রতিনিধি -ঃ পাবনার সাবেক পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন ভুঁইয়ার ২৬ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট ২০২২ ইং) দুপুরে পাবনার মহেন্দ্র পুরে অবস্থিত সাবেক পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভূঁইয়ার স্বরণে প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, রানা গ্রুপ চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা। পাবনা শহীদ আমিনুদ্দিন আইন কলেজের অধ্যক্ষ এডভোটেক আজিজুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দৈনিক পাবনার খবর ও ডেইলি মনিং টাচ্ পত্রিকার সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী। এ সময় আরো বক্তব্য দেন,বাংলাদেশ টুডে সাংবাদিক আব্দুল হামিদ খান।এ সময় আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম,পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বিশ্ব বার্তার প্রকাশক শহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, নির্বাহী কমিটির সদস্য আব্দুর রশিদ, দৈনিক আজকের ইতিহাস পত্রিকার সম্পাদক আবু হাসনা আইয়ুব আলী, দৈনিক মুক্তির মিছিল পত্রিকার সম্পাদক পারভীন সরকার, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাবনার খবর পত্রিকার সহযোগি সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, সাংবাদিক খালেদ আহমেদ,নবী নেওয়াজ, শ্রমিক নেতা আব্দুল বারেক,ইছা, সাবেক ইউপি সদস্য বাবলু শেখ,ব্যবসায়ী হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওঃ আব্দুর শাকুর।













