এখন ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার শাজাহানপুর থানা পুলিশ

মিজানুর রহমান মিলন, বগুড়া বিশেষ প্রতিনিধি -ঃ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শাজাহানপুর থানা পুলিশ।
আজ ১৬ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা হতে রাত দশটা পর্যন্ত থানা এলাকার মাঝিড়া বাজার, বি ব্লক বাজার, বৃকুষ্টিয়া রোড, ক্ষুদ্র কুষ্টিয়া, ডোমনপুকুর, বেলপুকুর, খরনা প্রভৃতি এলাকায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনামূলক অভিযান পরিচালনা করা হয় । এ সময় বিভিন্ন বাজারে দুই/তিন হাজার মানুষকে তাদের সন্তানদের খোঁজ খবর রাখা, অকারণে ঘোরাফেরা না করা, মাদক সংশ্লিষ্টদের সাথে না মেশা এবং সন্তানকে নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নিতে বলা হয়। কিশোরদেরকে সন্ধ্যার আগেই ঘরে ফিরে পড়ালেখা করতে বলা হয়। কিশোরদেরকে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে বলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। এ সময় শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম, এস আই শামীম আহমেদ , এস আই শামীম হাসান, এস আই রেজাউল করিম, এ এস আই সেকেন্দার বাদশা সহ থানার অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ জনতা অফিসার ইনচার্জের সাথে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে। এদিকে শাজাহানপুর থানা পুলিশের এমন উদ্যেগের ভূয়সী প্রশংসা করছে থানা এলাকার সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই কিশোরেরা যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হয় এবং তাদের জীবন যেন বিপথে না যায় এটাই তার প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার শাজাহানপুর থানা পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২