এখন ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে আতিকুল নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আতিকুল ওই গ্রামের রতন হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সকালে খেলার জন্য বাড়ির লোকজনের অগোচরে বাহিরে বেড়িয়ে আসে শিশু আতিকুল। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে মৃত অবস্থায় শিশুটিকে ভাসতে দেখে পরিবারে খবর দেয় এক পথচারী। পরে পরিবারের লোকজন পুকুর থেকে লাশটি উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনের প্রক্রিয়া শেষে ওই শিশুটির দাফনের অনুমোদন দেয়া হবে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্ততি চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৩১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২