এখন ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

 মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা,দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার(১৫ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা পুলিশ, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রত্তিকৃতিতে মাল্যদান করা হয়।

উপজেলা আঃলীগের আয়োজনে দ্বিতীয় অধিবেশনের অংশ হিসাবে সকাল ১১টার দিকে পৌর মেইন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা আঃলীগের সহ সভাপতি ফারজেল হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম প্রমুখ।

এসময় উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র (২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (নজু) ইউপি চেয়ারম্যান সাহারুজ্জামান সবুজ, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল সহ উপজেলা ও পৌর আঃলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে একটি শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে শেষ হয়। 

অন্যদিকে জাতীয় শোক দিবস পালনের লক্ষে একই সময়ে কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে পৌর পাঠাগার মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা আবুল ফজল এনামুল হক এর সভাপতিত্বে ও নিবার্হী প্রকৌশলী এম এ মামুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র (১) ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, পৌর প্যানেল মেয়র (২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন,পৌর আঃলীগ নেতা আরব বিশ্বাস, ছাত্রনেতা সজিব শেখ, ছাত্রনেতা জিয়াউল হক প্রান্ত, ছাত্রনেতা শেখ ফয়সাল প্রমুখ।

এসময় পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, সুব্রত চক্রবর্তী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা,রত্মা পারভিন সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। 

কর্মসূচির অংশ হিসাবে মেইন বাসস্ট্যান্ড ও পৌর পাঠাগার চত্বরে আলোচনা ও শোক র‌্যালী শেষে ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দলীয় নেতা-কর্মী ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ১১:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২