বিশেষ প্রতিনিধি -ঃ কাজিরহাট থানার ১নং আন্দারমানিক ইউনিয়নে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা শভা ও দোয়া মোনাজাত বিকাল ৫:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগন্ঞ্জ, হিজলা, কাজিরহাট আসনের মাননীয় সংসদ সদস্য আওয়ামি সেচ্ছা সেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু পংকজ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগন্ঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম রোমানা। সভাপতিত্ব করেন ১নং আন্দারমানিক ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দীন খোকন খান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং অনুষ্ঠান শেষে কাঙ্গালি ভোজ বিতরন করেন।সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি নাসির উদ্দীন খোকন খান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।













