বিশেষ সংবাদদাতা -ঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের নিয়ে অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির সার্বিক তত্ত্বাবধানে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য হাজী ইফতেখার আলম খোকন ও প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস এর উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের অডিও ভার্সন সহ বই শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীদের বিতরন করেন।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আশীষ মজুমদার ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাজী ফারুকুল ইসলাম বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মোঃ জাকির হোসেন, জনাব মোঃ মনির হোসেন মাদবর, জনাব মোঃ জসিম, জনাব এম এ মোতালেব সহ বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা সদস্য মিনোয়ারা আক্তার মিনু।













