এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সাজাপ্রাপ্ত নৈশ প্রহরী গ্রেফতার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী লুৎফর রহমানকে (২৮) আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অর্থ আত্মসাৎ মামলার ৬ মাসের সাজার আদেশপ্রাপ্ত আসামি।

রবিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। লুৎফর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে লুৎফর রহমান বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নেন। পরবর্তীতে ওই ব্যবসায়ী তার কাছে টাকা ফেরৎ চাইলে তিনি তালবাহানা শুরু করেন। টাকা না পেয়ে ওই ব্যবসায়ী ২০১৯ সালে লুৎফর রহমানের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন।
গত ২৮ জুলাই আদালত ওই মামলায় লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু আদালতের রায়ের পর থেকে লুৎফর রহমান পলাতক ছিলেন। বাড়ি ফিরে আসার সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, বগুড়া আদালতের পরোয়ারামূলে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নৈশ প্রহরী লুৎফর রহমানের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে। চাকরি বিধিমোতাবেক দাপ্তরিক আদেশ অনুয়ায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় সাজাপ্রাপ্ত নৈশ প্রহরী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০১:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২