আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুলমথুরা দাখিল মাদরাসার আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন একাডেমিক ভবন নির্মানের স্থান পরিদর্শন করা হয়েছে।
জানা গেছে, ১৪ আগস্ট রোববার স্থানীয় সাংসদের পক্ষে মাদরাসার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন ভবন নির্মানের স্থান পরিদর্শন ও স্থানীয় সাংসদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাষ দিয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও সাংসদের পক্ষ থেকে সকল তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপার আব্দুল হামিদ, সহকারী শিক্ষক শাহিন আলম ও রামিল হাসান সুইটপ্রমুখ।এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ প্রতিক্ষার পর মাদরাসার নতুন ভবন নির্মাণের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক-কর্মচারী,অবিভাবক-শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এসময় তারা প্রধানমন্ত্রী, সাংসদ ও সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।













