এখন ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সহ (স্বামী-স্ত্রী) দুজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ আগস্ট ) রাতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড় এলাকায় অভিযান চালিয়ে শামীম মন্ডল (২২) ও তার স্ত্রী মুক্তা বেগম (১৯) কে আটক করা হয়। আটক শামীম উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের হাটেরকুটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল দক্ষিণ শিংঝাড় গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শামীম ও তার স্ত্রী মুক্তা বেগমকে ০৫ বোতল ফেনসিডিল, ০৭ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজহার আলী ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। রোববার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত হয়েছে: ০৫:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২