এখন ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ভোটার মামলায় দুই ইউপি সচিবকে জামিন দিয়েছে আদালত

টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ মামলায় আসামীদের বিরুদ্ধে ধারা ৪২০/৩৪ কোড তৎসহ ২০০৯ এর ১৮ ধারা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এর ১৪ধারায় অভিযোগ আনা হয়।

বান্দরবানের আলীকদম উপজেলায় এক রোহিঙ্গা ব্যাক্তির জীবিত মায়ের নামে ভূয়া মৃত্যু সনদ ও জন্ম নিবন্ধন সনদ প্রদানসহ অসদুপায়ে ভোটার হতে সহযোগিতা করার অভিযোগের মামলায় ২নং চৈক্ষং ইউনিয়ন ও ৩নং
নয়াপাড়া ইউনিয়ন পরিষদের দুই সচিবকে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান এই জামিন আদেশ দেন। জামিন পাওয়া দুইজন হলেন, চৈক্ষ্যং ইউপি সচিব মানিক বড়ুয়া ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু হানিফ রাজু। আদালতে আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আলমগীর ও আবু জাফর।

এর আগে গত ৯ আগস্ট আলীকদম উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যান সহ আটজনের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে ধারা ৪২০/৩৪ কোড তৎসহ ২০০৯ এর ১৮ ধারা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এর ১৪ধারায় অভিযোগ আনা হয়।

মামলার বাদীর অভিযোগ আসামীরা পরষ্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদপত্র সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির লক্ষ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে ভোটার হওয়ার জন্য আবেদন করার অপরাধ করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রোহিঙ্গা ভোটার মামলায় দুই ইউপি সচিবকে জামিন দিয়েছে আদালত

প্রকাশিত হয়েছে: ০৪:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২