তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুরগ্রামে প্রকাশ্যে দিবালোকে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র উঁচিয়ে ফিল্মি স্টাইলে নিরহ কৃষকের প্রায় ১০ বিঘা জমি জবরদখলের ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভুমিকায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
জানা গেছে, কামারগাঁ ইউপির জেল নম্বর ৮১, হরিপুর মৌজায়, খতিয়ান নম্বর ৫৭, ১২৫, ১৩৪ তিন খতিয়ানে মৌজা হরিপুর জেল নং ৮১খতিয়ানে ৩ একর ৭০ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন হরিপুর গ্রামের মৃত কেফাতুল্লাহ মন্ডলের পুত্র সামসুল মন্ডল দিগর।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০ আগষ্ট বুধবার উচাডাঙ্গা গ্রামের ভুমিগ্রাসী দুরুল হুদা দেশীয় অস্ত্রে সজ্জিত লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপুর্বক জমিদখল করেছে। এসময় তারা বাদশা এমপির লোক পরিচয় ও স্লোগান দিয়ে অস্ত্র উঁচিয়ে রীতিমতো ত্রাস আংতক সৃষ্টি করে। এ সময় আতংকে গ্রামবাসি এদিক-সেদিক দৌড়ে পালিয়ে যায়। তারা অস্ত্র উঁচিয়ে জমিগুলো জবরদখল করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।













