তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে ইউপি সহকারী আনসার প্লাটুন কমান্ডারের ব্যক্তিগত উদ্যোগে বিনামুল্য ফলজ, বনজ ওষুধীসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৩০ জুলাই শনিবার
কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্ত্বরে আনসার প্লাটুন সহকারী কমান্ডার জামিরুল ইসলামের ব্যক্তি উদ্যোগে বিনামুল্য গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক, ইনতাজ আলী বুলু, সংরক্ষিত মহিলা সদস্য জমেলা বেগম ও বেলী প্রমুখ। এছাড়াও স্হানীয় গনমন্য ব্যক্তিবর্গসহ আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।













