বিনোদন সংবাদদাতা -ঃ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনুর কন্ঠে স্বাধীন বাবুর কথা ও সুরে ২য় গান “অঙ্গার” গানটি ফোক ঘরানার একটি গান। গানটি রেকর্ড হয়েছে মগবাজারে অকটেভ স্টুডিও তে। গানটি মিউজিক করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মিউজিক কম্পোজার শামীম আশিক। অঙ্গার গানটি কে ঘিরে শামিম আশিক বলেন। গানটি অনেক সুন্দর একটি গান আশাবাদী গানটি শ্রোতা হৃদয় ছুঁয়ে যাবে।
কালজয়ী কন্ঠ শিল্পী আলম আরা মিনু বলেন, অসম্ভব ভাললাগা লিরিক ও টিউন গেয়েছি ও বেশ গানটি শ্রোতা হৃদয়ে স্হান পাবে আশা করছি।
অঙ্গার গানের গীতিকার সুরকার স্বাধীন বাবু বলেন। অনেক সাধনা ফল ফোক গান অঙ্গার।
খুবই ভয় কারে সব সময় মনে গানটি রেকর্ড শেষ হবার পরই বিশ্বাস আরো কয়েক গুনবেড়ে গেছে। গানটি আশাকরি শ্রোতা হৃদয়ে দাগ কাটবে। অঙ্গার গানটি নির্মাণ করেছেন স্বাধীন বাবুর প্রডাকশন হাউজ চ্যানেল ডট, গানটি বাংলাদেশের প্রথম সারির ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে মিউজিক ভিডিও হয়ে।

















