মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুলিশ অভিযান চালিয়ে ৩.৫ গ্রাম হেরোইন ও নগদ ১১ হাজার ৭৫০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত সোলেমান খাঁনের ছেলে হযরত আলী (৫৩)।
জানা যায়, গত সোমবার (৮ আগস্ট) সন্ধা ৭ টার দিকে বসতবাড়ির সামনে আশেপাশের গলিতে মাদক বেচাকেনা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩.৫ গ্রাম হেরোইন ও ১১ হাজার ৭৫০ টাকাসহ গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান মাদক আইনে মামলা দায়ের পর মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।













