মোঃ জুয়েল খাঁন, ভ্রাম্যমান প্রতিনিধি খুলনা -ঃ খুলনার দাকোপে বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়ায় অখিল মন্ডলের পিতার বিক্রিত সম্পত্তিতে গায়ের জোরে দখল না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে চলেছে মর্মে অভিযোগ উঠেছে।
অভিযোগের সুত্র ধরে জানা যায়, বিষয় টা অনেক দিন ধরে চলছে, গত ইংরেজি ১৯/০৭/১৭ তারিখ ৫০/১৭ নং একটি অভিযোগ চিত্তরঞ্জন মন্ডল বানিশান্তা গ্রাম্য আদলতে দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গ্রাম্য আদালতের প্রধান বিচারক চেয়ারম্যান শুদেব কুমার রায় একটি প্রত্যয়ন পত্র প্রদান করেন। তাতে তিনি উল্লেখ করেন দাতার পুত্র গন সকল গোলযোগ সৃষ্টিকারী । তার মধ্যে কনিষ্ঠ পুত্র কার্তিক রায় একজন চিটিংবাজ, ভূমিদস্যু এবং অর্থলোভী ব্যাক্তি। গত ইংরেজি ১৩/০৭/২২ তারিখ দাকোপ থানায় একটি অভিযোগ দায়ের করেন নিমাই বাইন। তাতে অখিল রায় থানায় সকালের সামনে মিমাংসার কথা বলে আসেন অথচ বাড়ি এসে হুমকি ও ভয়ভীতি দিতে থাকে চিত্তরন্জন ও নিমাই বাইনকে। একই ধারাবাহিকতায় ০৫/০৮/২২ তারিখ জমিতে চাষে বাঁধা দিয়ে বাহিরের লোক জন এনে খুন জখমের মতো ঘটনা ঘটায় অখিল রায় গং। জনসম্মুখে কার্তিক রায় হুমকির সুরে বলে ,”আমি লোক এনেছি আমার দিকে ক্যামেরা ধর”। অখিল রায় বলেন আমার ভাই কার্তিকের দোষ আছে । নিমাই বাইনের কাছে জানতে চাইলে বলেন আমাদের কবলাকৃত সম্পত্তি।! নিজ নামে রেকর্ড ও কর খাজনা প্রদান করে আসিতেছি। এলাকাবাসী এ বিষয়ে বলেন জমি তাদের কবলাকৃত সেটা সত্য। ০৮/০৮/২২ তারিখে দাকোপ থানায় অভিযোগ সুত্রে জানা যায়, ০৫/০৮/২২ তারিখে নিমাই বাইন ও চিত্তরঞ্জন রায় জমিতে চাষ করতে গেলে অন্য এলাকা থেকে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আচমকা মারপিঠ করে খুন জখম করে। তখন নিমাই বাইন গুরুতর আহত হয়। এলাকাবাসি তাকে দাকোপ সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এলাকাবাসী সুত্রে জানা যায় কার্তিক সহ এলাকায় কিছু উৎশৃংখল লোক আছে। তাদের নেতৃত্ব দেন এই কার্তিক। বানিশান্তা বাসী এমন ঘটনার তীব্র নিন্দা সহ অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করার অনুরোধ জানান।













