এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ৬ লক্ষ টাকা সহ আটক তিন হুন্ডি ব্যবসায়ী

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন হয়ে ভারত থেকে দেশে ফেরার পথে তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ লক্ষ ৭ হাজার টাকা, ২৬০০ ভারতীয় রুপি ও ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে আখাউড়া চেকপোষ্টের ৬০ বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলো লক্ষ্মীপুর জেলার পশ্চিম চৌপলি গ্রামের বাসিন্দা এ,কে,এম সাইফুল্লাহ খানের ছেলে মোঃ কামরুজ্জামান খান (৩৮), কুমিল্লা জেলার হোমনা উপজেলার আব্দুল খাইয়ুমের ছেলে মোঃ মনিরুল হোসেন (৪৩) এবং কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাচকহানিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৪০)

আখাউড়া আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন বলেন, ওই তিন বাংলাদেশি নাগরিক দুপুরে আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ব্যাগেজ তল্লাশী করে নগদ ৬ লক্ষ ৭ হাজার টাকা, ২ হাজার ৬শ ভারতীয় রুপি এবং বিভিন্ন মালামাল জব্দ করে। আটককৃতরা হুন্ডি ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন। মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় ৬ লক্ষ টাকা সহ আটক তিন হুন্ডি ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে: ০৬:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২