এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে চোলাইমদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৫০ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমুরী গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে মুনসুর রহমান মন্ডল (৬০) ও নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কালীগ্রামের আয়েত আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫)।

জানা যায়, পুলিশের পৃথক অভিযানে শনিবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইল ফিনিশিং সেন্টার মুরইল এলাকায় বগুড়া টু নওগাঁ মহাসড়কে দক্ষিন পার্শ্বে চোলাইমদ বিক্রি করছিলো মুনসুর রহমান মন্ডল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে শনিবার সন্ধ্যায় আদমদীঘি রেলওয়ে স্টেশন বাজার তালিমুল কোরআন মহিলা কওমী মাদ্রাসার সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আরিফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মুনসুর ও আরিফুল ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে চোলাইমদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ০৪:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২