তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহী তানোরে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,৫ আগস্ট শুক্রবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো আরো উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, প্রভাষক মুনসেফ আলী, সুনিল কুমার, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সরনজাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, পঙ্কজ কুমার হারদার ও আশরাফুল আলম প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ, জাতীয় চার নেতাসহ দেশের সকল শহিদের আত্তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।













