তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে সরকারি রাস্তা রক্ষায় (প্রটেকশন ওয়াল) নির্মাণে বাধা দেবার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রায় ৬০০ মিটার রাস্তা ভেঙে পুকুরে পরিণত হবার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার তালন্দ-কলমা রাস্তার দেউল দিঘিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার তালন্দ-হরিদেবপুর-কলমা-বিল্লী প্রায় ১৭ কিলোমিটর রাস্তা সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ কোটি ১০ লাখ টাকা।স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ( RCIP) এর আওতায় এডিবির অর্থায়নে রাস্তাটি সংস্কার করা হয়েছে। তালন্দ-কলমা-বিল্লী রাস্তার দেউল দিঘিপাড়া গ্রামে দেউল দিঘির প্রায় ৬০০ মিটার রাস্তা ভাঙনের মুখে পড়েছে। পুকুর পাড়ে প্রটেকশন ওয়াল নির্মাণে বাধা দেয়া হচ্ছে। ফলে প্রটেকশন ওয়াল নির্মাণ করতে না পারায় প্রায় ৬০০ মিটার রাস্তা ভাঙ্গনের মুখে পড়েছে। স্থানীয়রা জানান, উপজেলার গোকুল গ্রামের বিএনপি মতাদর্শী বুলবুল হোসেন ওই দিঘির মালিক। তিনি ইচ্ছেকৃত ভাবে প্রটেকশন ওয়াল নির্মাণে বাধা দিচ্ছেন, যাতে দ্রুত রাস্তা ভেঙে পুকুরে পরিনত হয়,এটা হলে সাধারণের মাঝে সরকারের ভাবমুর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হবে। এবিষয়ে জানতে চাইলে দিঘির মালিক বুলবুল হোসেন বলেন, পুরো রাস্তা দিঘি বলেই আছে। কিন্তু খাজনা দিতে হচ্ছে পুকুর বলে। খাজনা মওকুফ না করলে প্রটেকশন ওয়াল নির্মাণ করতে দিবো না। সরকারি কাজে বাধা দিতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, তার জায়গায় তিনি কি করবেন সেটা তার একান্ত নিজস্ব বিষয় এখানে সরকারের করনীয কি আছে, রাস্তা নষ্ট হলে সরকার পুনরায় মেরামত করে দিবে সমস্যা কোথায়।
এবিষয়ে ঠিকাদার ওয়াসিম জানান, প্রটেকশন ওয়াল নির্মাণের জন্য কিছু পিলার স্থাপন করা হয়েছে, এরপর থেকে দিঘির মালিক বুলবুল কাজ করতে দেয়নি, উল্টো লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, রাস্তাটি সবেমাত্র সংস্কার করা হয়েছে, এতে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি ১০ লাখ টাকা। তিনি বলেন, দিঘির মালিক বুলবুলকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি মানছেন না। তিনি বলেন, ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে সমাধানের ব্যবস্হা করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে প্রকৌশলীর সঙ্গে আলাপ করে সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













