এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) -ঃ দিনাজপুরের জেলার বিরামপুর থানায় কর্মরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুই উপ-পরিদর্শক (এসআই) এবং দুই পুলিশ সদস্যকগণকে বদলি ও পদোন্নতি জনিত কারণে বিরামপুর থানার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় থানায় কর্মরত, প্রদোন্নতি এবং বদলি হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উপ-পরিদর্শক(এসআই), পুলিশ সদস্যগণ সবাই বিরামপুর থানায় কর্মরত থাকাকালীন তাদের কিছু স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরে আবেগ ভুত হয়ে বক্তব্য প্রদান করেন।













