এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাগাতিপাড়া মডেল থানার সামনে বেলা শেষে পার্ক নদীর ঘাট থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। মাথায় চুল আধাপাকা, বয়স আনুমানিক ৫২ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহীর চারঘাটের দিক থেকে লাশটি ভেসে আসতে পারে। প্রথমে উপজেলার কসবেমালঞ্চি এলাকায় দুপুর তিনটার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ থানার সামনে বেলা শেষে নদীর ঘাটে মরদেহটি থামিয়ে দেয়। ধারনা কারা হচ্ছে ৪ দিনের অধিক আগে মারা যাওয়ায় বৃদ্ধার মরদেহটি ফুলে উঠেছে, চামড়াতে পচন ধরেছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সিআইডি রাজশাহী ও পিবিআই নাটোর ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করেছেন। পরে মরদেহটি নদীর পানি থেকে তোলা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অজ্ঞাত বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২