মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ অদ্য ০২ আগস্ট ২০২২ খ্রি. তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার খোলাপাড়া এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ০৩(তিন) টি বাস ও ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০৮(আট) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল-আল-মামুন কাওসার শেখ, জনাব ফরহাদ শেখ ও জনাব মোঃ আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।













